Sylhet Today 24 PRINT

গণধর্ষনের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০১৫

ঢাকায় চলন্ত মাইক্রবাসে তুলে আদিবাসী তরুনীকে গণধর্ষনের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শাবিপ্রবি পলিটিক্যাল স্টাডিস বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

আজ দুপুরে ক্যাম্পাসের গণগ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তারা এধরনের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান।

ঘটনার এতোদিনে পার হলেও জড়িতরা গ্রেফতার না হওয়ায়ে উদ্বেগ জানিয়ে, জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।

নারীদের প্রতি পুরুষের মানসিকতায় পরিবর্তন আনারও আহ্বান জানান শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.