Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসএমসির সভাপতি অধ্যক্ষ জুনাব আলী

তাহিরপুর প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি অধ্যক্ষ জুনাব আলী সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসএমসির সভাপতি নির্বাচিত হয়েছেন।

এরআগে তিনি তাহিরপুর উপজেলা শ্রেষ্ঠ (এসএমসি) সভাপতি, এবং পরবর্তীতে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী সিলেট বিভাগীয় (এসএমসির) সভাপতি বাছাই পর্বে শেষে গত ১৩ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিলেট বিভাগের ৪ জেলার ৪জন প্রতিযোগী প্রতিযোগিতার অংশ নেন।

প্রতিযোগিতায় জুনাব আলী সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসির) সভাপতি নির্বাচিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.