Sylhet Today 24 PRINT

রাবির স্টেশন বাজার থেকে ট্রেনে কাটা লাশ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন স্টেশন বাজার রেললাইন থেকে ট্রেনে কাটা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৬টার দিকে ঈশ্বরদী থেকে রহনপুরগামী আইআর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের দুইশ গজ পূর্বে রেললাইন থেকে লাশটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৪০ এর মত হতে পারে। ওই ব্যক্তি সকাল ৬টার দিকে ঈশ্বরদী থেকে রহনপুরগামী আইআর ট্রেনে কাটা পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

“তবে এখনও ওই ব্যক্তি নাম-পরিচয় জানা যায়নি। লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.