Sylhet Today 24 PRINT

শাবিতে বুধবার থেকে পূজার ছুটি শুরু

শাবি প্রতিনিধি  |  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে শারদীয় দুর্গা পূজা ও লক্ষী পূজার ছুটি শুরু হচ্ছে, আগামী ৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস এবং ৪ অক্টোবর পর্যন্ত সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। আর লক্ষী পূজা উপলক্ষে আগামী ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং অফিস বন্ধ থাকবে।

এদিকে ৬ ও ৭ অক্টোবর শুক্রবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ক্যাম্পাস ৮ তারিখ খুলবে। পূজা উপলক্ষে ইতিমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করতে শুরু করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.