Sylhet Today 24 PRINT

আধিপত্য বিস্তার নিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রলীগের দু’পক্ষে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের দুটি গ্রুপ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রলীগের গোলাম জাকারিয়া নাফলু ও আবীর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুপক্ষ গোলাগুলি করে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কলেজ ছাত্রলীগের একাধিক নেতা জানান, সন্ধ্যার দিকে নাফলু ও আবীর গ্রুপ সংঘাতে জড়িয়ে পড়ে।  এসময় কয়েক রাউন্ড গুলির বিস্ফোরণ হয়। তবে এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পরে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.