Sylhet Today 24 PRINT

রাবি থেকে ৪ ছিনতাইকারী আটক

রাবি প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার থেকে চার ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান মতিহার থানার ওসি মেহেদী হাসান।

ছিনতাইয়ের শিকার আপন ও নয়ন জানান, “আমাদের কাছ থেকে ওই চার জন দুটি মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং আমাদের মারধর করে। পরে ওই ছিনতাইকারীরা যখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশনে বাজারে আসে তখন আমরা স্থানীয়দের সহযোগিতায় তাদের ধরে ফেলি।”

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ওসি মেহেদী হাসান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, আপন ও নয়ন কাজের উদ্দেশ্যে ট্রেনে আড়ানী থেকে রাবি স্টেশনে আসার সময় ওই চার ছিনতাইকারী তাদেরকে মারধর করে দুটি মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় চারজনকে পুলিশ আটক করে। এদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরা মাদকাসক্ত। এদের কাছ থেকে ছিনতাই করা কোনো কিছু পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.