Sylhet Today 24 PRINT

নিরাপদ সড়ক দিবসে এমসি কলেজ নিসচা\'র র‌্যালি

এমসি কলেজ প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০১৭

'সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখো প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী করেছে এমসি কলেজ নিসচা পরিবার।

আজ রবিবার (২২অক্টোবর) সকাল দশ টায় সিলেট জেলা প্রশাসক ভবন চত্বরে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের নেতৃত্বে নিরাপদ সড়ক দিবসের র‌্যালীটি অনুষ্টিত হয়।

সিলেট জেলা পরিষদ ও নিসচা'র উদ্যোগে আয়োজিত নিরাপদ সড়ক দিবসের র‌্যালী ও সমাবেশে অংশগ্রহণ করে এমসি কলেজ নিরাপদ সড়ক চাই(নিসচা) আন্দোলন কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.