Sylhet Today 24 PRINT

রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি

রাবি প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৭

সারা দেশে চলমান ইন্টারনেট ধীরগতির কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ অক্টোবর রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। গত ১০ অক্টোবর শুরু হওয়া এ আবেদনে ২৬ অক্টোবর পর্যন্ত সময়সীমা ছিল। তবে ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বরই অনুষ্ঠিত হবে।

ভর্তির আবেদন প্রক্রিয়া সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০১৭৮০৩২৭২৫০ এবং ০১৭৮০৩২৭৩৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য রুয়েটের ওয়েব সাইটে www.ruet.ac.bd জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.