Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে রাগীব আলী

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৭

কারাগার থেকে মুক্তি পেয়ে মঙ্গলবার লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করছেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

দীর্ঘ ১১ মাস পর প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে পেয়ে এসময় লিডিং ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়।

এসময় রাগীব আলী স্থায়ী ক্যাম্পাসের কাজের অগ্রগতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

স্থায়ী ক্যাম্পাসে রাগীব আলীকে ফুল দিয়ে বরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। লিডিং ইউনিভার্সিটি শুধু সিলেট নয় বাংলাদেশসহ বিশ্বে এর সুনাম প্রতিষ্ঠিত করবে বলে এসময় আশা প্রকাশ করেন তাঁরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.