Sylhet Today 24 PRINT

গ্রীষ্মকালীন ছুটি শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলেছে আজ

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মে, ২০১৫

গত ১৯ মে থেকে ২৮ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অফিস ছুটি শেষ হবার পর রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের পুরোদমে ক্লাশ ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যলয়ের আবাসিক হল গুলোতে শিক্ষার্থীরা উপস্থিতি থাকায় ক্যাম্পাস এলাকা ছিল সরব।

বিশ্ববিদ্যালয় খোলার পর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শাখা প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়।

২৯ ও ৩০ মে সরকারি ছুটি থাকায় আজ থেকেই আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.