Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে সপ্তাহব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব’

শাবি প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন দিক থিয়েটারের উদ্যোগে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৭’ এর কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে র‌্যালি ও কেক কেটে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা রনি এবং শাবি প্রক্টর জহির উদ্দিন আহমেদ।

সপ্তাহব্যাপী এই নাট্যোৎসব চলবে আগামী ৮ নভেম্বর বুধবার পর্যন্ত। প্রদর্শনীর শুরুতে ১ম দিন সন্ধ্যা সাড়ে ৬টায়  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবশেনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘তাশের দেশ’ প্রদর্শিত হবে।

এছাড়া ২য় দিন বুয়েট ড্রামা সোসাইটির পরিবশেনায় অরিয়ানা ফাল্লাচি রচয়িত নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’, ৩য় দিন সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ‘ঢপ যাত্রা’ দলের পরিবেশনায় ‘নাচমহল’, ৪র্থ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় মনোজ মিত্র রচয়িত নাটক ‘আমিই তুমি’, ৫ম দিন জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় সেলিম আল দীন রচয়িত নাটক ‘হাত হদাই’, ৬ষ্ঠ দিন শাবির দিক থিয়েটারের পরিবেশনায় মামুনুর রশিদ রচয়িত  নাটক ‘চে’র সাইকেল’, শেষদিন বুধবার ড্যাফোডিল ইউনিভার্সিটির পরিবশেনায় থাকছে সাম্য সবুর রচনা ও নির্দেশনায় নাটক ‘মানুষ ব্যপ্ত মানুষ’ প্রদর্শিত হবে।

দিক থিয়েটারের সাধারণ সম্পাদক জুয়েল রানা বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত রাখেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশকাত আহমেদ চৌধুরী মিশু।

দিক থিয়েটারের সভাপতি এহসান শুভ জানান, সমাপনী অনুষ্ঠানে সিলেটের নাট্যাঙ্গনে বিভিন্ন অবদানের জন্য ৫ জন নাট্যব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে।

উল্লেখ্য, ‘মঞ্চের চিঠি’ শিরোনামে আয়োজিত এ নাট্য উৎসবে সার্বিক সহযোগিতায় করছে বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং দিক-নির্দেশনায় রয়েছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.