Sylhet Today 24 PRINT

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য মোহীত উল আলম

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৭

অধ্যাপক ড. মোহীত উল আলম গত ১ নভেম্বর বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য (প্রস্তাবিত) হিসেবে যোগদান করেছেন।

দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে ড. আলম বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা, গবেষণা ও শিক্ষা প্রশাসনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ইতোমধ্যে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে তার পূর্ণ সেশন শেষ করেন। এর আগে তিনি ইউল্যাবের আর্টস ফ্যাকাল্টির ডিন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ছিলেন।

তিনি গল্প, উপন্যাস ও কবিতা লেখেন। পাশাপাশি জার্নাল ও ইংরেজি সাহিত্যে লেখালেখি করেন। বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লেখক হিসেবে তিনি বেশ পরিচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.