Sylhet Today 24 PRINT

এমসি কলেজ মোহনা\'র সাংস্কৃতিক সন্ধ্যা শনিবার

এমসি কলেজ প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৭

শনিবার(১১ নভেম্বর) নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে সাংস্কৃতিক সন্ধ্যার। বিকেল চারটায় শুরু হবে এ অনুষ্ঠান।

শনিবারের সাংস্কৃতিক সন্ধ্যার প্রস্তুতিতে একক-দলীয় সংগীত, নৃত্যের পাশাপাশি ফ্যাশন শো আর নাটকের রিহার্সেলে শুক্রবার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন  মোহনা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

সংস্কৃতীপ্রেমীদের জন্য এ নিয়ে টানা চতুর্থবারের মতো এ ধরনের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

এবারের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে মহড়া আর মঞ্চ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে জানিয়ে সাংস্কৃতিক সন্ধ্যাটি উপভোগ করার জন্য সংস্কৃতিপ্রেমীদের আমন্ত্রন জানিয়েছেন সংগঠনটির সভাপতি এনাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজাদ মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.