Sylhet Today 24 PRINT

সিকৃবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সিলেট নগরীর আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ বছর ৪২৫ আসনের বিপরীতে ১১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। আবেদনকারীর প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশ নেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম, ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও বিভিন্ন অনুষদীয় ডিন ক্যাম্পাসসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

ভর্তি পরীক্ষার ফলাফল শনিবার (১৮ নভেম্বর) প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.