Sylhet Today 24 PRINT

রাবির ‘অপহৃত’ ছাত্রীকে ঢাকায় উদ্ধার

রাবি প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনে থেকে অপহৃত বাংলা বিভাগের শিক্ষার্থীকে ঢাকায় উদ্ধার করা হয়েছে।

শনিবার আড়ায়টার দিকে ওই ছাত্রীর সাবেক স্বামীসহ তাকে উদ্ধার করা হয়। তাদেরকে রাজশাহীতে আনা হচ্ছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।

তিনি বলেন, ওই ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তার স্বামীকে আটক করা হয়েছে।'

গতকাল শুক্রবার সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তাপসী রাবেয়া হল থেকে বের হন ওই ছাত্রী। পরে তার সাবেক স্বামীসহ কয়েকজন তকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় বলে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়।

ওইদিন সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মামলায় ওই ছাত্রীর সাবেক স্বামীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। পরে রাতে তার সাবেক স্বামীর বাবাবে নওগাঁর পত্নীতলা থেকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, 'উদ্ধার বিষয়টি পুলিশ আমাকে জানিয়েছে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.