এমসি কলেজ প্রতিনিধি | ২০ নভেম্বর, ২০১৭
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ কবিতাচাষীদের সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের পাঠাগার উদ্বোধন, কবি সুফিয়া কামাল স্মরণ ও গুণীজন সম্মাননা'১৭ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০নভেম্বর) সকাল ১১টায় মুরারিচাঁদ কবিতা পরিষদ(মুকপ) কার্যালয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক সুমন চন্দ্র পাল ও রোখসানা পরাভীনের যৌথ সঞ্চালনা এবং সংগঠনটির সভাপতি ইমরান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
মুরারিচাঁদ কবিতা পরিষদের দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে ছিল সংগঠনের নিজস্ব পাঠাগার উদ্বোধন ও গুণীজন সম্মাননা। পাঠাগার উদ্বোধন শেষে সদ্য অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া এমসি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও উপদেষ্টা পান্না রাণী রায়, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া এমসি কলেজ বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক হাবিবা আখতার, কবিতা পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক অনন্ত দ্বীপ পলাশ, নুরুল আমীন, সদ্য সাবেক সভাপতি কবি অসীম সরকার ও জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড'১৭ জয়ী থিয়েটার মুরারিচাঁদকে গুণীজন সম্মাননা দেয়া হয়।
'অখণ্ড পৃথিবী অসীম কবিতা' শ্লোগানে গড়ে উঠা মুরারিচাঁদ কবিতা পরিষদের আয়োজনের দ্বিতীয় পর্বে ছিলো কবি সুফিয়া কামাল স্মরণ ও 'ত্রৈমাসিক জাগরণ' প্রকাশনার মোড়ক উন্মোচন।
সংগঠনটির সহ-সভাপতি সুলেমান কবীরের স্বাগত বক্তব্যে এসময় কবি সুফিয়া কামালের জীবনের নানামুখী দিক নিয়ে আলোচনা রাখেন অধ্যাপক পান্না রাণী রায়, এমসি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হাবিবুর রহমান, বাংলা বিভাগের প্রধান ড. সাহেদা আখতার, সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, সহকারী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম।
মুরারিচাঁদ কবিতা পরিষদের পাঠাগার উদ্বোধন, গুণীজন সম্মাননা, কবি সুফিয়া কামাল স্মরণ ও ত্রৈমাসিক জাগরণে'র দশম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে মুকপ সদস্যরা ছাড়াও থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন ও রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।