সিলেটটুডে ডেস্ক | ২১ নভেম্বর, ২০১৭
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, ডেইলি অবজারভার-এর সম্পাদক ও ডিবিসি নিউজ-এর চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, সম্প্রতি মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় ডিবিসি নিউজ-এর প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম, এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর ম্যানেজিং ডাইরেক্টর সাঈদ চৌধুরী তাঁর সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ক্যাম্পাসের নির্মাণশৈলী এবং মনোরম পরিবেশে মুগ্ধ হন। তিনি ইউনিভার্সিটির পাঠদানের গুণগতমান বজায় রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।
ডিবিসি নিউজ-এর প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম শিক্ষা খাতে ইউনিভার্সিটির অবদান তুলে ধরে বলেন, আমি আশাকরি বিশ্বমানের সুযোগ সুবিধা ও গবেষণালদ্ধ শিক্ষা প্রদানের মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষা খাতে সৃষ্টি করবে নতুন মাত্রা। অতিথিবৃন্দ ইউনিভার্সিটির নির্মাণাধীন অবকাঠামো সমূহ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।