Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার শেষ হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চার বছর মেয়াদী বিএসসি (ইঞ্জি) কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার(২৩ নভেম্বর)।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়েবসাইট (www.sec.ac.bd) অনুযায়ী ২০১৭-১৮ সেশনে তিনটি বিষয়ে ৬০টি করে মোট আসন সংখ্যা ১৮০টি। বিষয়গুলো হচ্ছে- তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ, পুরকৌশল বিভাগ ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ।

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সম্মিলিতভাবে জিপিএ- ৮.০০ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইন কিংবা এসএমএসের মাধ্যমে আটশত টাকা ফি দিয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

পহেলা ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিতব্য দেড় ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ৭০% ও এসএসসি/সমমান, এইচএসসি/সমমান পরীক্ষা ফলাফলের ৩০% এর ভিত্তিতে ৭ ডিসেম্বর মেধা তালিকা প্রকাশ করা হবে।

ভর্তি সংক্রান্ত সকল বিষয় জানতে যোগাযোগের জন্য ০১৭৩২৯১৪০৩৯, ০১৬৩৪৩৭৪৪২৬ নম্বরে কল অথবা admissioon@sec.ac.bd তে মেইল করতে পারবে শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.