Sylhet Today 24 PRINT

শাবিতে শিকড়’র ‘দ্বাবিংশের ঝংকার’ শুরু

শাবি প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’ এর আয়োজনে “দ্বাবিংশের ঝংকার” শিরোনামে ৪দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। সংগঠনটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে আনন্দ শোভাযাত্রা করার মাধ্যমে উৎসব শুরু হয়। ৪ দিনের এ উৎসব শেষ হবে আগামী শনিবার।

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট আমিনা পারভিন, প্রক্টর জহির উদ্দিন আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাভেদ কায়সার, শিকড়ের সভাপতি মেহরাব ইবনে নেওয়াজ ও সাধারণ সম্পাদক রাকেশ কুমার মন্ডল প্রমূখ।

আয়োজকরা জানান,  সাংস্কৃতিক উৎসবের প্রথম দিন আজ রয়েছে সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে আনন্দলোক সিলেটের রবীন্দ্র সংগীত এবং ব্যান্ডদল ‘জলের গান’ এর পরিবেশনা, দ্বিতীয় দিনে শিকড়ের নিজস্ব পরিবেশনায় আবদুল্লাহ আল মামুন এর রচনায় মঞ্চনাটক ‘মেরাজ ফকিরের মা’, তৃতীয় দিনে ঢাকার নাট্যদল ‘থিয়েটার’ এর পরিবেশনায় অভিনয় শিল্পী ত্রপা মজুমদারের নির্দেশনায় মঞ্চনাটক ‘মুক্তি’ অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক উৎসবের শেষদিনে শিকড়ের নিজস্ব পরিবেশনা ‘এই নদী শেষে’, মণিপুরী রাসনৃত্য এবং বেঙ্গল পরম্পরা সংগীতালয় এর সংগীত পরিবেশনা।

উল্লেখ্য ১৯৯৫ সালের ১৯ নভেম্বর ‘মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন’ স্লোগানকে সামনে রেখে ‘শিকড়’ সাংস্কৃতিক সংগঠনটি যাত্রা শুরু করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.