Sylhet Today 24 PRINT

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে আনন্দ শোভাযাত্রা করবে লিডিং ইউনিভার্সিটি

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ নভেম্বর, ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”-এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি আনন্দ শোভাযাত্রা করবে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর বন্দর বাজারস্থ মধুবন ভবনের সামনে থেকে এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে থেকে পুনরায় মধুবন ভবনের সামনে গিয়ে শেষ হবে।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরীর এশোভাযাত্রায় নেতৃত্ব দেবেন।

সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বার্তায় অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.