Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে ছাত্রলীগের নতুন কমিটির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের নতুন কমিটির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় তারা নতুন কমিটির দাবিতে বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের ‘সদয়’ দৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং স্বচ্ছ ও ক্লিন ইমেজের অধিকারী ব্যক্তিকে ছাত্রলীগের নেতৃত্বে আনার দাবি জানান শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.