Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের বিদায়ী সংবর্ধনা ৮ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৭

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে মাস্টার্স প্রোগ্রামের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় রাগীবনগরস্থ  লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, ড. সৈয়দ রাগীব আলী।

এতে সভাপতিত্ব করবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

এছাড়া বিকাল ২টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.