Sylhet Today 24 PRINT

এমসি কলেজে মোহনার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৭

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষায়তন মুরারিচাঁদ কলেজের ‘মোহনা’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ২০১৭ বৃহস্পতিবার কলেজ ছাত্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

‘মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে’ এ স্লোগান-কে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ তোতিউর রহমান, মোহনার উপদেষ্ঠা সহযোগী অধ্যাপক আবুল আনাম মোহাম্মদ রিয়াজ, সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

মোহনার সভাপতি মোঃ এনাম উদ্দিনের রক্তদানের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত রক্তগ্রহণ প্রক্রিয়া চলে। এতে স্বতঃস্ফূর্তভাবে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকমন্ডলী রক্তদান কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেন। কলেজের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.