Sylhet Today 24 PRINT

এসআইইউতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমেরিকান কর্নার ও আইন বিভাগের যৌথ উদ্যোগে ৭০তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্নারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিনের সভাপতিত্বে ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ও দায়রা জাজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার বলেন, মানবাধিকার হচ্ছে মানুষের জন্মগত ও অস্থান্তরযোগ্য অধিকার। এটি ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সবার পাওয়া উচিত। মানবাধিকার রক্ষকরাই অনেক ক্ষেত্রেই মানবাধিকার লংঙ্গন করছে, তাই মানবাধিকার রক্ষায় সকলকেই আর বেশি সোচ্চার ও দায়িত্বশীল হওয়ার দরকার।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব সাইফুজামান হিরো বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার আজ হুমকির সম্মুখীন। মায়ানমার, ফিলিস্তিন, ইয়েমেন আজ মানবাধিকার পর্যুদস্ত হলেও মানবাধিকার রক্ষায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বর্তমান বাংলাদেশ সরকার বিশ্ববাসীর সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও বক্তব্য রাখেন প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, আইন বিভাগের সিনিয়র প্রভাষক সাব্বির আহসান, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী পাপ্পু ভট্টাচার্য, শাহারিয়ার, জুবায়ের, আফতার।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আমেরিকান কর্ণারের পরিচালক মো. মোস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.