Sylhet Today 24 PRINT

শাবিতে চলছে \'অনিরুদ্ধ ফিল্ম ফেস্ট\'

শাবিপ্রবি প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচ (২০১২-১৩ সেশন) এর উদ্যোগে চলছে ‘অনিরুদ্ধ ফিল্ম ফেস্ট’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তিনব্যাপী চলমান এই ফিল্ম ফেস্ট শেষ হবে বুধবার (১৩ ডিসেম্বর)।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই ফিল্ম ফেস্ট শুরু হয়।

প্রথম দিন সালমান শাহ এর 'এই ঘর এই সংসার' এবং বিশ্ববিখ্যাত হরর ফিল্ম 'IT' প্রদর্শন করা হয়। দ্বিতীয় দিন মঙ্গলবার ছিলো ক্রিস্টোফার নোলানের পরিচালিত বিখ্যাত ফিল্ম 'Dunkirk' এবং এনিমেশন মুভি ' Coco'। শেষদিন (বুধবার) বিকাল ৪টায় প্রদর্শন করা হবে ইংরেজি ক্লাসিক 'Casablanca' এবং সন্ধ্যা ৭টায় হিন্দি ক্লাসিক 'Sholay'। টিকিট পাওয়া যাবে শো শুরুর আগে কেন্দ্রীয় মিলনায়তনে।

২৩তম ব্যাচের কেন্দ্রীয় র‌্যাগের আহবায়ক আশিক শাওন জানান, সোমবার থেকে বুধবার প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

তিনি সবাইকে ফিল্ম ফেস্টে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, তিন দিনে সর্বমোট ৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে এবং আমরা চেষ্টা করেছি প্রায় সকল রুচির মুভি প্রদর্শন করতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.