Sylhet Today 24 PRINT

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটির র‍্যালি

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৭

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সম্মানিত উপাচার্য, বিশিষ্ট বুদ্ধিজীবী, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক এবং ইতিহাসবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এর সাবেক চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী স্যার।

র‍্যালিতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও পদাধিকারীবৃন্দ অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.