Sylhet Today 24 PRINT

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৭

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে আছে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ, পতাকা অর্ধনিমিতকরণসহ সকাল ১০:০০টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সকাল ১১:০০টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা।

১৬ ডিসেম্বর শনিবার সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের সুরমা টাওয়ারস্থ ক্যাম্পাস থেকে এক বর্নাঢ্য বিজয় র‌্যালি শুরু হয়ে স্পকাল ১০:০০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয় হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানসমূহে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.