Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে লিডিং ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৭

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে বৃদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও  আলোচনা সভা করা হয়।

বৃহস্পতিবার কালো ব্যাচ ধারণ ও পতাকা অর্ধনিমিতকরণসহ উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সকাল ১০ টায় সুরমা টাওয়ার ক্যাম্পাস থেকে  র‌্যালি বের হয়ে নগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন লিডিং ইউনিভার্সিটি পরিবার।  

সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের উপস্থাপণায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, তাঁদের আত্মত্যাগের জন্যই আজ আমরা স্বাধীন দেশে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তৎকালীন পাকিস্তানি হানাদাররা পরিকল্পিতভাবে বাংলাদেশকে মেধাশুণ্য করার জন্যই  শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, চিকিৎসক এবং সাহিত্যিকসহ বহু সুর্যসন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু তারা বাঙালী জাতির সক্ষমতাকে ধ্বংস করতে পারেনি। এটা সত্যি যে তাদের সেই প্রচেষ্ঠা ব্যার্থ হয়েছে। বাংলার ইতিহাসে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবীদের সেই আতœত্যাগ আজকের তরুণদের অনুপ্রেরণা যুগাচ্ছে এবং বর্তমান সরকারের সঠিক পরিকল্পণায় দেশ এগিয়ে যাচ্ছে।

এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মো. নজরুল ইসলাম, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস. এম. আলী আক্কাস, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন অধ্যাপক ড. গাজী আবদুল্লা হেল বাকী, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. জহুরুল আলম, আইকিউএসির পরিচালক এবং ইংরেজী বিভাগের  সহাকারী অধ্যাপক মো. রেজাউল করিম এবং ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও প্রক্টর (ভারপ্রাপ্ত) সহাকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বুদ্ধিজীবীদের আত্নার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.