Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটির র‌্যালি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৭

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৭ উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলীর নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

ব্যবসা অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো শামছুল কবীর, প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপসহ ইউনিভার্সিটির কর্মকর্তা-কমর্চারী ও  শিক্ষার্থীগণ উক্ত র‌্যালিতে অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.