Sylhet Today 24 PRINT

টিলাগড়ের স্মৃতিফলক সংস্কারের দাবি থিয়েটার মুরারিচাঁদের

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৭

টিলাগড় পয়েন্টেই রয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদদের নামের তালিকা সম্বলিত স্মৃতিফলক। এই স্মৃতিফলকটি অবহেলায় এবং স্থানীয় মানুষের অসচেতনায় পড়ে আছে দৃষ্টির আড়ালে। এদিকে এই জায়গা ঘিরে উঠেছে সিএনজি অটোরিক্সার অঘোষিত স্ট্যান্ড হয়ে আছে। বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণকালে এটি সংস্কার করে সিড়ি ও মুক্তমঞ্চ নির্মানের দাবি তোলা হয়।
 
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টিলাগড় পয়েন্টে অবস্থিত শহীদদের স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করা। থিয়েটার মুরারিচাঁদ ও বাংলাদেশ ছাত্রলীগ এম সি কলেজ শাখা বৃহস্পতিবার সকালে স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ। এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহা. হায়াতুল ইসলাম আকঞ্জি।

উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আবদুল কুদ্দুছ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. হাবিবুর রহমান, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: বিলাল উদ্দিন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তোফায়েল, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল বাসিত,উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহনাজ বেগম, গণিত বিভাগের প্রভাষক দিলীপ রায় প্রমুখ। উপস্থিত ছিলেন ক্যাম্পসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ দিকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে থিয়েটারের পক্ষকালব্যাপী সাংস্কৃতিক মুক্তমঞ্চের পরিবেশনা। সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পথনাটক ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ করবেন। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয়দিবস উপলক্ষে ৩দিনব্যাপী পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনীতে নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয়। পরিবেশনায় অংশ নেন প্রফেসর শামীমা চৌধুরী, অসীম সরকার, সোলায়মান কবির, এমরাজ চোধুরী। থিয়েটার পরিবেশন করে বিপুল শর্মার নির্দেশনায় সুকান্তের একটি মোরগের আত্মকাহিনী। রোমেল রহমানের রচনায় ও দেবদাস চক্রবর্তীর নির্দেশনায় পথনাটক ব্লাড টেস্ট। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। থিয়েটারের সকল আয়োজনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কার্যনির্বাহী পরিষদের সম্পাদক প্রফেসর শামীমা চৌধুরী ও সাধারণ পরিষদের আহ্বায়ক ফাহমিদা এলাহী বৃষ্টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.