Sylhet Today 24 PRINT

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি

এমসি কলেজ প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০১৭

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জিকে সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় মুঠোফোনে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলির বিষয়টি এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি।

২০১৩ সালের নভেম্বর মাসে এমসি কলেজের উপাধ্যক্ষ হওয়া এ শিক্ষক ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন সুনামগঞ্জ জেলায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে ১৯৮২ সালে স্নাতক, স্নাতকোত্তর শেষ করে ১৯৮৪ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন গাজীপুরের কাজী আজিমুদ্দিন কলেজে।

এমসি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের ২৭ বছরে তিনি কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.