সিলেটটুডে ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৭
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত ‘টেক হান্ট-২০১৭’ প্রতিযোগিতার সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও নর্থ ইস্ট মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. আফজল মিয়া, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রথম উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. খলিলুর রহমান, পূবালী ব্যাংক লি. এর চেয়ারম্যান হাবিবুর রহমান এবং গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লি. এর এমডি ও সিইও ফারজানা চৌধুরী।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সি.এস.ই. বিভাগের বিভাগীয় প্রধান ও ‘টেক হান্ট-২০১৭’ প্রতিযোগিতার কনভেনার আহসান হাবিব স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সাথে তাঁর ব্যক্তিগত পরিচয়ের উল্লেখ করে বলেন, দেশের তথা সিলেট অঞ্চলে শিক্ষার্থীদের মেধা বিকাশে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অত্যন্ত সফল। তিনি ইউনিভার্সিটির সুযোগ্য শিক্ষকমন্ডলী এবং উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর নেতৃত্বে এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় তার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন এবং সহযোগিতার জন্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
পূবালী ব্যাংক লি. এর চেয়ারম্যান মো. হাবিবুর রহমান এবং গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লি. এর এমডি ও সিইও ফারজানা চৌধুরী সফলভাবে ‘টেক হান্ট-২০১৭’ আয়োজনে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে অর্থমন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ী দলসমূহের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর দল ‘সাইলেন্ট কিলার’ এবং প্রথম রানার আপ হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘রবো সেপিয়েন্স’, ২য় রানার আপ একই বিশ্ববিদ্যালয়ের-‘ক্রেকার নাটস’।
গেইমিং প্রতিযোগিতায় ‘এনএফএস গেম’-এ চ্যাম্পিয়ন হয় শাহজালাল জামেয়া স্কুলের গাজী মো. জাহিদুল আলম এবং রানার আপ স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের সোহান সাইদ সীমান্ত।
‘ফিফাস গেম’-এ চ্যাম্পিয়ন হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইশতিয়াক সুলতান মেনন, রানার আপ আনন্দনিকেতন স্কুলের তৌসিফুর রহমান এবং ‘কোড-৪ গেম’-এ চ্যাম্পিয়ন টিম লিডিং ইউনিভার্সিটির ‘ওয়াকিং ডেড’ এবং রানার আপ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘লুঙ্গি বয়েজ’।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল ‘ওয়াইল্ড লিংস’ এবং ১ম রানারআপ একই বিশ্ববিদ্যালয়ের দল ‘আনটাইটেল্ড’, ২য় রানারআপ হয় মিলিটারী ইনিস্টিটিউট অব টেকনোলজি দল ‘ওডাসিটি’।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী ‘টেক হান্ট-২০১৭’ সফলতার সাথে আয়োজনে সহযোগিতা করায় ‘টাইটেল স্পন্সর’- পূবালী ব্যাংক এবং গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, এবি ব্যাংক সহ মিডিয়া পার্টনার রেডিও টুডে-৮৯.৬ ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-কে একটি সমৃদ্ধ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, সীমান্তিকের চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবীর, জাতিসংঘে বাংলাদেশ-এর সাবেক স্থায়ী প্রতিনিধি ও সিএসইর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন, পূবালী ব্যাংক লি. এর পরিচালক মনির উদ্দিন আহমদ, গ্রীণ ডেলটা লাইফ ইন্স্যুওরেন্স এর চেয়ারম্যান, জনাব নাসির চৌধুরী, আল হারামাইন লি. এর চেয়ারম্যান জনাব মাহতাবুর রহমান নাসির, বিশিষ্ট শিক্ষাবিদ ড. কবীর চৌধুরী, ব্র্যাকের ন্যায়পাল অফিসের সাবেক কনসালটেন্ট প্রফেসর নাজিয়া শিবলী, পূবালী ব্যাংক লি. এর ভাইস চেয়ারম্যান ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফাহিম আহমদ ফারুক চৌধুরী, প্রফেসর হেনা সিদ্দিকী, মনজুর কে. শাফি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদসহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।