Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৭

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন ও বিচার বিভাগরে ৩য়, ৪র্থ ও ৫ম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) ইউনিভার্সিটির অডিটোরিয়ামে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ‘ল’ ফোরামের উদ্যোগে এ ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসনাত ইবনে আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপ ও উপ-রেজিস্ট্রার শাহাজাদা আল সাদিক। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের প্রভাষক গোলাম ফারুক রাসেল, মো. ফরিদুজ্জামান, সহকারী অধ্যাপক জাকির হোসেন ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শামসুল কবীর। বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।

প্রধান অতিথি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের এই ইউনিভার্সিটির অ্যাম্বাসেডর উল্লেখ করে বলেন, ভবিষ্যৎ জীবনে তাদের সফলতা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সফলতা।

বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন সময়ের আবেগময় স্মৃতিচারণ করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সকল বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনইইউবি ‘ল’ স্টুডেন্টস ফোরাম এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.