Sylhet Today 24 PRINT

আজাদ কাপে ‘লিজেন্ডস’ কে ৭ উইকেটে হারালো ‘টিম ডায়মন্ড’

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৭

বড় জয় দিয়ে ক্লেমন-কাউন্সিলর আজাদ কাপ টি-২০ ক্রিকেটে যাত্রা শুরু করেছ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘টিম ডায়মন্ড’। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নর্থ ইস্ট ইউনিভার্সিটির লিজেন্ডস দলকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১টায় এমসি কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে ব্যাটিংয়ে যাওয়া-আসার মিছিলে যোগ দেন লিজেন্ডস দলের ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ৬১ রান যোগ করে অলআউট হয় তারা। মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘টিম ডায়মন্ড’র আহমেদ তৌফিক রায়হান আবির মাত্র ৪ রানে দখল করেন চারটি উইকেট।

৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭.২ ওভারে জয়ের বন্দরে পা রাখে ‘টিম ডায়মন্ড’। সাঈদের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩২ রান। অসাধারণ বোলিং নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার ওঠে আবিরের হাতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.