Sylhet Today 24 PRINT

রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের ওরিয়েন্টেশন ১ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৭

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ২৪তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় কলেজের লেকচার গ্যালারী-১ এ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর রাগীব আলী, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী।

অনুষ্ঠানে সিলেটের ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.