Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইনডোর টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ৬ষ্ঠ ইনডোর টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.সালেহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য শিব প্রাসাদ সেন, কোষাধক্ষ্য খন্দকার মাহমুদুর রহামান, স্পোর্টস ক্লাবের এডভাইসর চৌধুরী মোক্কামেল ওয়াহিদ ও তারেক ইসলাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি এর রেজিষ্ট্রার তানভীর আহমেদ, ডেপুটি রেজিষ্ট্রার মিহির কান্তি, সহকারি প্রক্টর আব্বাস উদ্দিন। অনুষ্ঠানে শুরুতে স্পোর্টস ক্লাবের বিগত কমিটির বিদায়ি সভাপতি ফাহিম চৌধুরীসহ সকল সদস্যদের হাতে সম্মাননা সনদ তুলে দেন প্রধান অতিথি। পরে বিভিন্ন ইভেন্টের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

উল্লেখ্য গত মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়া ৬ষ্ঠ ইনডোর টুর্নামেন্টে ক্যারাম, লুডু, দাবা, মার্বেল, দৌড়, মিউজিকাল পিলসহ বিভিন্ন ধরনের ইনডোর খেলার প্রতিযোগিতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.