Sylhet Today 24 PRINT

ভর্তি জালিয়াতি: ঢাবির ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যা চূড়ান্ত হবে। ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তাদের বিরুদ্ধে ২০১৬ সালের ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রমাণ পাওয়া যাওয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.