Sylhet Today 24 PRINT

শাবিকে ধুমপানমুক্ত ঘোষণা

শাবি প্রতিনিধি  |  ০৪ জানুয়ারী, ২০১৮

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবি) ধুমপানমুক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিভিন্ন দোকানে টাঙানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের অনুবৃত্তিক্রমে ২০১৫ সালে প্রণীত বিধিমালা অনুসারে শাবিকে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে শাবির বিভিন্ন টং দোকান, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, ফুডকোর্টসহ অন্যান্য জায়গায় তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে ২০১৫ সালের ১৮ মার্চ তৎকালীন ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক এক আদেশে ক্যাম্পাসে প্রকাশ্যে ধুমপানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.