Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৮

সেল্ফ এ্যসেসমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে লিডিং ইউনিভার্সিটিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমাস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“টেবল অব স্পেসিফিকেশন (টিও এস) রুব্রিক্স এন্ড ইন্টেন্ডেড লার্নিং আউটকাম” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইইই বিভাগের সকল শিক্ষক অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস,  আইকিউএসি এর পরিচালক মো. রেজাউল করিম এবং অতিরিক্ত পরিচালক আর্কিটেকচার রাজন দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.