Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে মাহা-স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লিগের নিলাম

শাবিপ্রবি প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ‘মাহা-স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লিগ ২০১৮’ এর নিলাম সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের নিলাম সম্পন্ন হয়েছে বলে জানান ‘মাহা-স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়নস লিগ’ সিজন-৬ এর আহ্বায়ক নিয়াজ আহমেদ ।

তিনি জানান, টুর্নামেন্টে মোট ২৬৫ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেন।  রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে এফইটি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাবলি নওরোজ বৈশাখকে সর্বোচ্চ ১৬,০০০ টাকায় কিনে নেয় টিম জোয়াস। নিলামে বিক্রিত খেলোয়াড়ের সংখ্যা ১৩৭জন।

তিনি আরও জানান, এবারের আসরে ১৬টি দল অংশ নেবে। রেজিস্ট্রেশন ফি ছিল ৫০টাকা। আগামী ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.