Sylhet Today 24 PRINT

চুনারুঘাট সরকারি কলেজে ফুলের চারা রোপণ

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ফুলের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে চুনারুঘাট সরকারি কলেজ প্রাঙ্গণে এ ফুলের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারি কলেজের শিক্ষক ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রভাষক আরিফুল ইসলাম, প্রভাষক আবু তাহের, প্রভাষক রবিউল আলম, প্রভাষক রিপন মিয়াসহ সকল শিক্ষক -শিক্ষিকাবৃন্দ।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মো. শিপন মিয়া, মো. সিরাজুল ইসলাম, মো. মোজাম্মেল হক, মো. সুমন মিয়া, মো. সাইফুল রহমান, মো. রাসেল মিয়া, মো. সুজন মিয়া, বিজিত দাশ, শাহিনুর আক্তার রনি, রশ্মি কানু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.