Sylhet Today 24 PRINT

শাবিতে প্রদর্শিত হবে ‘আন্ডার কন্সট্রাকশন’

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৮

আগামী ১৬ ও ১৭ জানুয়ারি মঙ্গল ও বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনে প্রদর্শিত  হবে আলোচিত সিনেমা ‘আন্ডার কন্সট্রাকশন’।

ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনী ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিটি ঢাকার সিনেমা হলে মুক্তি পায় গত ২২ জানুয়ারি। চলচ্চিত্র ও সাংস্কৃতিক মহলে ব্যাপক প্রশংসিত হয় ছবিটি।

তখনই ছবির পরিচালক রুবাইয়েত হোসেন ঘোষণা দিয়ে ছিলেন শুধু ঢাকা নয়  ‘আন্ডার কন্সট্রাকশন’ দেখবে সারাদেশের মানুষ। এরই মধ্যে ঢাকার বাইরে ছবিটির প্রদশর্নী হয়েছে বেশ কয়েকটি জেলায়। আর সেই ধারাবাহিকতায় ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে সিলেটে।

আগামী মঙ্গল ও  বুধবার বিকাল সাড়ে তিনটা এবং সন্ধ্যা ৬টায় দুটি করে চারটিপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে।টিকিট পাওয়া যাচ্ছে সিলেটঅর্জুনতলা চোখ ফিল্ম সোসাইটির টেন্ট এবং প্রদর্শনের আগে সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনে।   

মুক্তির পর থেকে ছবিটি সিয়েটলেও, লোকার্নো,ওমেন মেইকস ওয়েবস, কেরালা, বোগতা, সাও পাওলো, মনট্রিয়ালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ছবিটি।

ছবিতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। ছবিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন,টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিতে গান রয়েছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো ছবির আবহসংগীত করছেন অর্ণব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.