Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে ‘টমি মিয়া : সেফ মাস্টার’ ক্লাস ১৭ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৮

লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘টমি মিয়া : সেফ মাস্টার ক্লাস’ আগামী ১৭ জানুয়ারি বুধবার সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার রাগীনগরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালটি ম্যানেজমেন্ট বিভাগের আমন্ত্রণে বাংলাদেশী ব্রিটিশ সেলিব্রিটি শেফ এবং ব্রিটেনে ‘কারী কিং’ হিসেবে স্বীকৃত, পুরস্কার বিজয়ী রাজ রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী এবং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান সেফ অব ইয়ার প্রতিযোগিতার উদ্যোক্তা মোহাম্মদ আজমান মিয়া (টমি মিয়া), এমবিই (মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার) উক্ত ‘টমি মিয়া: সেফ মাস্টার ক্লাস’ পরিচালনা করবেন।

এই সেফ মাস্টার ক্লাসটি সকলের জন্য উম্মুক্ত থাকবে। উক্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী সপ্তাহ পর্যন্ত স্প্রীং-২০১৮ সেমিস্টারে সীমিত সংখ্যক আসনে ব্যাচেলর অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তি চলবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.