Sylhet Today 24 PRINT

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

গত বছরের ২২ থেকে ২৬ অক্টোবর চার হাজার ৬৩৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় তিন লাখ ১৬ হাজার ১২০ ভর্তিচ্ছু। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে ৬৭ জন আবেদন করেন।

প্রভাষ কুমার কর্মকার জানান, ‘২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস ২১ জানুয়ারি রোববার থেকে শুরু হবে।’

তিনি আরও জানান, ‘মাইগ্রেসনসহ ভর্তির শেষ তারিখ ২৫ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.