Sylhet Today 24 PRINT

ডাকসু নির্বাচন চেয়ে করা রিটের রায় বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চেয়ে করা রিটের উপর জারি করা রুলের শুনানি মঙ্গলবার (১৬ জানুয়ারি) শেষ হয়েছে। আগামীকাল বুধবার এ বিষয়ে রায় দেবেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ঢাবির সাবেক ২৫ শিক্ষার্থী ২০১২ সালে ডাকসু নির্বাচন চেয়ে রিট করেন। এরপর এই বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.