Sylhet Today 24 PRINT

শাবিতে রসায়ন অলিম্পিয়াড সম্পন্ন

শাবি প্রতিনিধি  |  ১৯ জানুয়ারী, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রসায়ন সমিতি’র আয়োজনে সিলেট বিভাগীয় রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে রসায়ন অলিম্পিয়াডের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এই অলিম্পিয়াডে সার্বিক সহযোগিতায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।

অলিম্পিয়াডের আহ্বায়ক রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুস সোবহান জানান, সিলেট বিভাগের ৪টি জেলার ৫০টি কলেজের প্রায় দেড় হাজারের অধিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। বেলা ১১টায় থেকে দুপুর ১২টায় পর্যন্ত পরীক্ষা চলে। এছাড়া দুপুর ২টায় শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা এবং বিকাল ৩টায় পুরষ্কার বিতরণী করা হয়।

সদস্য সচিব মো: মাসুম তালুকদার জানান, সিলেট বিভাগের সেরা ২০ শিক্ষার্থী আগামী ১৬ ফেব্রুয়ারি বুয়েটে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত অষ্টম রসায়ন অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.