Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের এলামনাই এসোসিয়েশন গঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৮

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির (এমইউ) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ইংরেজি বিভাগ এলামনাই’ এর প্রথম কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) ইউনিভার্সিটির প্রফেসর এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে বিকাল ৩টায় এলামনাই এর সাথে এক সাধারণ সভায় এক বছর মেয়াদী ১৯ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণাঙ্গ তালিকা  প্রকাশ করা হয়।

বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সানজিদা চৌধুরী এর সঞ্চালনায়, সহকারি অধ্যাপক ও প্রধান অনিক বিশ্বাস এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সুরেশ রঞ্জন বসাক।

বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মৃণ্ময় চৌধুরীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ৫ম ব্যাচের শাহ মো. মহসিনুল হক শোয়েবকে নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সৈয়দ শাহরিয়ার ও অনুশুয়া শ্যাম। কমিটির অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ সাইদুল হক, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ফিরোজা ইসলাম, প্রচার সম্পাদক মো. ইকবাল হোসেন।

কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন সৈয়দ আহমেদ হাসান রিমন, মো. আহাদ আলী সরকার, নাজ-ই গুলশান চৌধুরী, আব্দুল মুকিত, মো. জাহাঙ্গীর আলম, সেজুতি সেন, সৈয়দ রাহাত আহমেদ, সামিরা ফেরদৌসি লস্কর, আহমদা মরিয়ম চৌধুরী, খুরশিদা আহমদ শান্তা এবং মো. নজরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.