Sylhet Today 24 PRINT

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু রোববার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু রোববার (২১ জানুয়ারি)। এদিন বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে আলাদা আলাদাভাবে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “২০১৭-১৮ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিল, তাদের ক্লাস রোববার থেকে শুরু হবে। প্রত্যেক বিভাগ আলাদাভাবে ওরিয়েন্টেশন ক্লাস নিবেন।”

তবে কোন বিভাগ কখন ওরিয়েন্টেশন ক্লাস করবেন, সেটা বিভাগগুলো নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

গত বছরের ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ১১টি ইউনিটের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৬৩৬টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৩ লাখ ১৬ হাজার ১২০ টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.