Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে ইইই কার্নিভাল এর উদ্বোধন ২৩ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৮

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ইইই কার্নিভ্যাল ২০১৮ শুরু হতে যাচ্ছে ২৩ জানুয়ারি থেকে।

মঙ্গলবার সকাল ১০টায় দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে কার্নিভ্যালের শুভ উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.