Sylhet Today 24 PRINT

শাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রগতিশীল ছাত্রজোটের

শবি প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের অর্জুনতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রন্থাগার চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জোটের বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। এসময় বক্তারা, অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.